আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শেষ করেছে জ্বালানি তেল।
সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাজারে আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম আগের সপ্তাহের তুলনায় ২ শতাংশ কমেছে। এ সময়ে যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৩ শতাংশের বেশি।
এদিকে সর্বশেষ কার্যদিবসে প্রতি ব্যারেল ব্রেন্টের গড় দাম দাঁড়িয়েছে ৪১ ডলার ৩৭ সেন্ট, আগের দিনের তুলনায় যা দশমিক ৬২ সেন্ট বা ১ দশমিক ৪৬ শতাংশ কম।
এ সময়ে আগের দিনের তুলনায় দশমিক ৭৩ সেন্ট বা ১ দশমিক ৮৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৩৮ ডলার ৫৯ সেন্ট। আগের কার্যদিবসেও জ্বালানি পণ্যটির দাম কমতির দিকে ছিল।

