জয় দিয়ে অস্ট্রেলিয়া মিশন শুরু বাংলাদেশ এইচপি দলের




বাংলাদেশ হাইপারফরম্যান্স দল এখন অস্ট্রেলিয়ায়। কন্ডিশনিং ক্যাম্প, সাথে প্রস্তুতি হিসেবে এইচপি দলের এই অস্ট্রেলিয়া সফর।এবারের সফরে বাংলাদেশ হাই পারফরম্যান্স  দল খেলবে ৪টি এক দিনের ম্যাচ।
গতকাল (বুধবার) প্রথম একদিনের ম্যাচে নর্দান টেরিটরি দলের বিপক্ষে ১ উইকেটে জয় পায় এইচপি দল। প্রথমে ব্যাট করে নর্দান টেরিটরি নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ১৮৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করে ডাইসম্যান (৭৩)। এছাড়া গ্রেগরি করে ৪২ রান।
বাংলাদেশ এইচপি দলের হয়ে আবুল হাসান রাজু ২টি, তানভীর হায়দার, আবু জায়েদ রাহী, জুবায়ের হোসেন লিখন, আবু হায়দার রনি ১টি করে উইকেট পায়। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও তানভীর হায়দারের ৫১ রানের সুবাদে ১ উইকেটে জয় পায়। এইচপি দল। এছাড়াও লিটন কুমার দাসের ৪১ ও শেষের দিকে আবুল হাসান রাজুর মূল্যবান ৩১ রান করেন।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দলকে আরো সমৃদ্ধশালী করতে প্রতিবছর হাই পারফরম্যান্স দল গড়ে বিসিবি।