ক্রিকেটের সৌন্দর্য্য ওই টেস্ট ক্রিকেটই। চার ছক্কার ধুমে যে এখনো টেস্ট ক্রিকেটে ভাটা পড়েনি তা যেন হাতে কলমে দেখালো নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে অতি উত্তেজনার ম্যাচ ড্র করেছে টেলেন্ডারদের ব্যাটসম্যানদের কল্যাণে।
চতুর্থ ইনিংসে নিউজিল্যান্ডের জিততে দরকার ছিল ৩৮২ রান। ৫০ রানে শেষ করা নিউজিল্যান্ডকে শেষ দিনে করতে হবে ৯০ ওভারে ৩৩২ রান। টেস্ট ক্রিকেটে এ এক কঠিন পরিসংখ্যান। মাটি কামড়ে পড়ে থেকে ড্র করাটাই সহজ এমন এক অবস্থায়।
নিউজিল্যান্ড ড্র করেছে, তবে সহজে নয়। ৩২ ওভারে যখন উপরের সারির পাঁচজন ব্যাটসম্যান প্যাভিলিয়নের পথে, তখন ইংল্যান্ডের জয় নিশ্চিত বলা যায়। কিন্তু ক্রিকেটীয় ক্লাইম্যাক্সে শেষের আগে কিছু বলতে হয় না। নিউজিল্যান্ড আরো একবার গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে সে নিদর্শন স্থাপন করল।
যেখানেই শেষ দেখেছিল নিউজিল্যান্ড, সেখানেই শুরু টম লাথাম ও কলিন দে গ্র্যান্ডহোমের। লাথামের ২০৭ বলে ৮৩, গ্র্যান্ডহোমের ৯৭ বলে ৪৫ ম্যাচ বাঁচানোর আশা জাগায়। তবে বাজিমাত করে ইশ সোধি ও নিল ওয়েগনার। ১৬৮ বল খেলে মাত্র করেন সোধি। ওপর দিকে ওয়েগনার করেন ৭ রান। তবে এই ৭ রান করতেই বল খরচ করেন ১০৩ টি। তাদের এই লড়াইয়ে শেষ পর্যন্ত ড্র হয় ম্যাচটি।
এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ড অল আউট হয় ৩০৭ রানে। জনি বেয়ার্স্টো করেন ১০১ রান। সাউদি ৬ ও বোল্ট ৪টি উইকেট পান। জবাবে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থামে ২৭৮ রানে। ওয়াটলিং করেন ৮৫ রান। ব্রড ৬ ও এন্ডারসন ৪ উইকেট লাভ করেন। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৫২ করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ভিঞ্চ ৭৬, স্টোনম্যান ৬০ রুট ৫৪ ও মালান ৫৩ রান করেন। গ্র্যান্ডহোম পান ৪ উইকেট। ৩৮২ এর লক্ষ্যে ৮ উইকেটে ২৫৬ করে থামে নিউজিল্যান্ড।
এই ড্র এ দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ যে জিতল ইংল্যান্ড। ম্যাচ সেরা নিউজিল্যান্ডের টিম সাউদি ও সিরিজ সেরা স্বদেশী ট্রেন্ট বোল্ট।
