দাবানল থেকে বাঁচতে ছাগলের ব্যবহার আমেরিকায়!



সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে দাবানল থেকে বাঁচতে ছাগলের ব্যবহার অধিক জনপ্রিয় হয়ে উঠছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নেভাডা সিটি কর্তৃপক্ষ বলছে, ছাগল তার  ওজনের প্রায় ৯ শতাংশ পর্যন্ত খেতে পারে।

তাছাড়া ছাগল শুকনো পাতা, ঘাস, গুল্ম, ঝোপঝাড় ও ছোট গাছ খেয়ে বনে লাগা আগুন ছড়ানো ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জলবায়ু পরিবর্তনের ফলে ক্যালিফোর্নিয়ার আবহাওয়া অধিক পরিমানে উত্তপ্ত ও শুষ্ক হয়ে উঠছে। গত কয়েক বছরে এই অঙ্গরাজ্যে বেশকিছু দাবানলের ঘটনা ঘটেছে।

গত নভেম্বরে উত্তর ক্যালিফোর্নিয়ায় একটি  দাবানলে  ৮৫ জন মারা যায়। ওই দাবানলে সেখানকার প্যারাডাইস শহরটি পুরো ধ্বংস হয়ে যায়।

এবং ইতিমধ্যে ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোয় ছাগল দিয়ে দাবানল ঠেকানোর বিশেষ এই পদ্ধতিটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেখানে ছাগল ভাড়া দেয়ার জন্য অনেক প্রতিষ্ঠান গড়ে উঠছে।

নেভাডা সিটির ভাইস মেয়র জানান, গত বছরের ডিসেম্বর মাস থেকে তারা ‘গোট ফান্ড মি’ নামের একটি তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন। তিনি আরও জানিয়েছেন যে, তাদের শহরের মধ্যেই প্রায় ৪০০ একর বন আছে।

যে কোন সময় দাবানলে তাদের এই শহর মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে, তাই তারা এখন থেকেই ছাগলের এই বিশেষ ব্যাবহার করছেন।