নতুন গ্রহ নিয়ে কি রহস্য?


paperslife

এক হাজার ডিগ্রি তাপমাত্রায়ও টিকে থাকতে সক্ষম এমন এক নতুন গ্রহের সন্ধান পেয়েছেন জোতির্বিজ্ঞানীরা। তারা এই গ্রহটিকে নক্ষত্রের খুব কাছে নেপচুনিয়ান ডেজার্ট এলাকায় আবিষ্কার করেন।

অথচ এতদিন ধারণা করা হতো যে এমন বিপজ্জনক এলাকায় কোনো গ্রহের উপস্থিতি অসম্ভব। এ গ্রহটির নামকরণ করা হয়েছে এনজিটিএস ফোরবি।

এটি আকারে তা পৃথিবীর চেয়ে তিনগুণ বড় এবং পৃথিবী থেকে ৯২০ আলোকর্বষ দূরে। পৃথিবী ও সূর্যের চারিদিকে এ গ্রহটির প্রায় ৩৬৫ দিন সময় লাগে।

বিজ্ঞানীরা আশ্চর্য হচ্ছেন এমন প্রতিকূল পরিবেশেও কিভাবে গ্রহটি টিকে আছে সেটি ভেবে। এর দূরত্ব ১৪.৭ কোটি কিলোমিটার।

নেপচুনিয়ান ডেজার্ট বলতে নক্ষত্রের খুব কাছের এলাকাকে বোঝানো হয়। এ এলাকায় কোনো গ্রহ টিকতে পারেনা উচ্চতাপমাত্রা এবং বিকিরণের কারণে।

কিন্তু এই নতুন গ্রহের আবিষ্কার বিজ্ঞানীদের সমস্ত ধারণার মোড় ঘুরিয়ে দিয়েছে। এ গ্রহটির এনজিটিএস ফোরবি নামকরণ একে নেক্সট জেনারেশন ট্রানজিট সার্ভে টেলিস্কোপের মাধ্যমে খুঁজে পাওয়া যায়।

ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির বিজ্ঞানীরা চিলির আতাকামা মরুভূমি থেকে এটিকে দেখতে পান।

বিজ্ঞানীরা গ্যাসীয় বায়ুমণ্ডল যুক্ত এ গ্রহটি কী করে নিজ নক্ষত্রের এত কাছে পৌঁছল এই প্রশ্নের উত্তর খুঁজেই চলেছেন। পাশাপাশি তারা একে অবাস্তব গ্রহ হিসেবেও আখ্যায়িত করেছেন।