নবনির্বাচিত স্বাস্থ্য মন্ত্রীকে ফার্মাসিস্ট ফোরামের অভিনন্দন


নবনির্বাচিত স্বাস্থ্য মন্ত্রীকে ফার্মাসিস্ট ফোরামের অভিনন্দন

নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালিক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান কে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম।গতকাল রবিবার বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই অভিনন্দন জানানো হয়।এই বিবৃতিতে বলা হয়, নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালিক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান কে অভিনন্দন। বাংলাদেশের স্বাস্থ্যখাত আরো বেগবান হবে আপনাদের হাত ধরে। ফার্মাসিস্টদের হসপিটাল ফার্মাসিতে কাজ করার সুযোগ দিয়ে স্বাস্থ্যখাতকে আরো উন্নত ও গতিশীল করবেন। বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম শুভকামনা জানাচ্ছে ও সুস্বাস্থ্য কামনা করছে। ফার্মাসিস্টরা বাংলাদেশের ঔষধ শিল্পের সাথে সাথে স্বাস্থ্যখাত উন্নয়নে বদ্ধপরিকর । ফার্মাসিস্টরা ছিলো , ফার্মাসিস্টরা আছে , ফার্মাসিস্টরা থাকবে।বিগত কয়েকদিন যাবত নতুন স্বাস্থ্যমন্ত্রী কে হবেন এ নিয়ে নানা গুঞ্জন চলছিল। ২০১৪ সালের নির্বাচনের পর সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের স্থলাভিষিক্ত হন মোহাম্মদ নাসিম। বয়সে প্রবীণ ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি পাঁচ বছর দায়িত্ব পালন করেন।একই সময়ে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মরহুম ডা. মজিবুর রহমান ফকিরের স্থলাভিষিক্ত হন জাহিদ মালেক। গত পাঁচ বছর সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় ডা. জাহিদ মালিককে স্বাস্থ্যমন্ত্রীর পূর্ণ দায়িত্ব প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আর নবীন হিসেবে তার রানিংমেট হিসেবে তরুণ চিকিৎসক ডা. মুরাদ হাসানকে দায়িত্ব প্রদান করা হয়। স্বাস্থ্য সেক্টরের সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা নবীন-প্রবীণের সমন্বয়ে স্বাস্থ্য সেক্টর সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা করছেন।