পরের ম্যাচে খেলবো আর্জেন্টিনার জন্য: মদরিচ




ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শঙ্কার মুখে। অবশ্য এখনো সব শেষ হয়নি। আশার বার্তা নিয়ে এসেছে নাইজেরিয়া।
অন্যদিকে ক্যারিয়ারে সব থেকে বাজে সময় পার করা লিওনেল মেসির দুঃখ ভাগ করে নেয়ার প্রতিশ্রুতি দিল ক্রোয়েশিয়া। এতে মেসি একটু হলেও সাহস পাবেন।
বর্তমানে, বিশাল এক সমীকরণের সামনে উপস্থিত লিওনেল মেসি আর তাঁর দল। অনেক ‘যদি-কিন্তু’র মাঝে আটকে আছে তাদের বিশ্বকাপ-স্বপ্ন।
বিশ্বকাপে দ্বিতীয় পর্বে যাওয়ার জন্য পরের ম্যাচে আর্জেন্টিনাকে জিততেই হবে। আইসল্যান্ডের বিপক্ষে নাইজেরিয়ার জয়ের পর সমীকরণ অনেকটাই পরিষ্কার। পরের ম্যাচে আর্জেন্টিনা নাইজেরিয়াকে হারালে আর ক্রোয়েশিয়া আইসল্যান্ডের কাছে না হারলেই শেষ ষোলো নিশ্চিত আর্জেন্টিনার।
সেদিনের ম্যাচে, ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ গোল করে আর্জেন্টিনাকে ডুবিয়েছেন ম্যাচসেরা লুকা মদরিচ। সেই মদরিচ এখন মেসির সমব্যথী হয়ে কথা বলছেন, ‘মেসি অনন্যসাধারণ একজন ফুটবলার। কিন্তু ওর একার পক্ষে সব করা সম্ভব নয়। এখন ফুটবলে আপনি একা জিততে পারবেন না। সতীর্থদের সাহায্য আপনার লাগবেই।’
আর্জেন্টিনাকে দ্বিতীয় পর্বে নিতে নিজেদের সর্বোচ্চটাই দেবেন মদরিচ; বললেন,  আমি আর্জেন্টিনার জন্য শুভকামনা জানাই। আমি আশা করব, তারা দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হবে। আমরা আইসল্যান্ডকে হারাব আর্জেন্টিনার জন্য।’
আরও পড়ুন;

 আরেকটি পরাজয়; টিকে থাকার সম্ভাবনা কতটুকু?

আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা অনিশ্চিত

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আর্জেন্টিনার বিশ্ব জয়ের স্বপ্ন

রুশ নারীদের পটানোর নির্দেশনা দিয়েছে আর্জেন্টিনা

সেমিফাইনালেই আর্জেন্টিনার প্রাপ্তি!