প্রিয়জনের জন্য রেড ভেলভেট কেক




বিশেষ দিনে আমরা অনেকেই প্রিয় মানুষটির জন্য বিশেষ কিছু করতে চাই। আর তাই প্রিয় মানুষের জন্য বিশেষ কিছু তৈরি করতে পারেন ভালোবাসা দিবসে। আর এক্ষেত্রে রেড ভেলভেট কেক দিনটিতে যোগ করতে পারে ভিন্ন মাত্রা।
আসুন দেখে নেই রেড ভেলভেট কেক তৈরিতে কি কি লাগছে;
উপকরণ
মাখন            ৩০০ গ্রাম
চিনি             ২০০ গ্রাম
ডিম             ৪টি
ময়দা            ২০০ গ্রাম
ক্রিম চিজ     ১০০ গ্রাম
খাবার রং (লাল) ৫ গ্রাম
চিনির সিরাপ   ৫০ মিলিলিটার
ভ্যানিলা এসেন্স  ৫০ গ্রাম
প্রণালি
শুরুতে মাখন ও চিনি বিট করে নিতে হবে। এরপর এতে ডিম মিশিয়ে ধীরে ধীরে ফেটিয়ে নিন। এবার আলাদাভাবে ময়দা ও খাবার রং মিশিয়ে এতে আগে বানানো মাখনের মিশ্রণটি মেশাতে হবে। পুরো মিশ্রণ এবার একটি পাত্রে ঢেলে বেক করে নিতে হবে। এরপর এটি ঠান্ডা করে তিন লেয়ারে কেটে নিয়ে এতে সিরাপ, মাখন ও চিজ দিন। সবশেষে নিজের পছন্দমত সাজিয়ে নিন।