গত মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতা মোহাম্মদ শাহজালাল ইয়ামিনকে নির্যাতনের অভিযোগ ওঠে ছাত্রলীগের অপর একটি পক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বুধবার তিন সদস্যের কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ।
শেরে বাংলা হলের প্রভোস্ট মু. ইব্রাহিম মোল্লা আজ বৃহস্পতিবার এ তথ্য জানান।
আবাসিক শিক্ষক ইয়াসিফ আহমদকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন একই হলের আবাসিক শিক্ষক মো. সোহেল রানা ও মো. সাইফুল ইসলাম। এই তদন্তের প্রতিবেদন আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে জমা দিতে বলা হয়েছে।

