বাংলাদেশে মমিনুল-ই প্রথম




সান্দাকানের বল আলতো করে অফ সাইডে ঠেলে দিয়েই রান। আর তাতেই যেন ইতিহাস। প্ৰথম বাংলাদেশি ও ৮৩ তম ক্রিকেটার হিসেবে টেস্টের দুই ইনিংসে শতক হাকালেন মমিনুল হক।
৫ম দিনের শুরুটা হয়েছিল রাজ্যের পরিমাণ চাপ নিয়ে। চতুর্থ দিন শেষে ৮১ রানে স্কোরবোর্ডে তিন উইকেট নেই। সেখান থেকেই শুরু করা। লিটন দাসকে নিয়ে লড়াই চালিয়ে যাওয়া। যোগ্য সঙ্গ দিয়েছেনই যেন লিটন।
ধনঞ্জয় ডি সিলভার বলে আউট হওয়ার আগে ১০৫ রান করেন বাংলাদেশের ব্র্যাডম্যান। এর আগে প্রথম ইনিংসে ১৭৬ রান করে আউট হেরাথের বলে হয়েছিলেন তিনি।
তাছাড়া তামিমের একই টেস্টে দুই ইনিংস মিলিউ ২৩১ রান পেরিয়ে একই টেস্টের দুই ইনিংসে সর্বোচ্চ রান এখন মমিনুল হক সৌরভের। দুই ইনিংসে তার রান ২৮১।
এর মাধ্যমে ক্যারিয়ারে ৬ষ্ঠ সেঞ্চুরি পূরণ করেছেন তিনি। যার মধ্যে পাঁচটিই চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এবং এ ছয় শতকের চারটিই আসে দলের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময়।