বাকি জীবন কারাগারেই কাটতে পারে আকায়েদের




নিউ ইয়র্কে ম্যানহাটনে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে বাস স্টেশনে যাতায়াতের ভূগর্ভস্থ পথে বোমা হামলার ঘটনায় ‘আত্মঘাতী হামলার চেষ্টাকারী’ আকায়েদ উল্লাহর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে বাকি জীবন কারাগারেই কাটতে পারে তার।
মঙ্গলবার ম্যানহাটন ফেডারেল কোর্টে তার বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সহায়তা, জনসমাগমস্থলে বোমা হামলা, ধ্বংসাত্মক ডিভাইস ও বিস্ফোরক ব্যবহার করে সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে ফেডারেল প্রসিকিউটরদের ওই লিখিত অভিযোগপত্রে বলা হয়েছে, বিস্ফোরণের পর আকায়েদ পুলিশকে বলেছে, “আমি এটা ইসলামিক স্টেটের জন্য করেছি।”
এছাড়া মঙ্গলবার দুপুরে জিগাতলার মনেশ্বর রোডের বাসা থেকে কাউন্টার টেররিজম ইউনিট (সিটি) ওই তিনজনকে নিয়ে যায়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাতে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে আকায়াদ সম্পর্কে তথ্য নেওয়া হয়েছে। প্রয়োজনে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।”
প্রসিকিউটররা বলছেন, ২০১৪ সালে ইন্টারনেটে জঙ্গি গোষ্ঠী আইএসের বিভিন্ন জিনিসপত্র দেখে উগ্রপন্থার দিকে ঝুঁকতে থাকে আকায়েদ। এখন তিনি এ হামলা করেছেন মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ক্ষোভ থেকে। তাদের বাইরে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টও আকায়েদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা, পাইপ বোমার বিস্ফোরণ এবং সন্ত্রাসবাদী হুমকির অভিযোগ এনেছে।
চট্টগ্রামের আকায়েদ সাত বছর ধরে যুক্তরাষ্ট্রের রয়েছেন। প্রথমে ট্যাক্সিক্যাব চালালেও ২০১৫ সালের পর থেকে তিনি একটি আবাসন কোম্পানিতে বিদ্যুৎ মিস্ত্রির কাজ করতেন বলে যুক্তরাষ্ট্রের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
গতকাল সোমবার ম্যানহাটনে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে বাস স্টেশনে যাতায়াতের ভূগর্ভস্থ পথে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হন। প্রধান সন্দেহভাজন হিসেবে আহত অবস্থায় বাংলাদেশি নাগরিক আকায়েদ উল্লাহকে আটক করে পুলিশ। বর্তমানে আকায়েদ উল্লাহর পরিবারকে খুঁজছে বাংলাদেশ পুলিশ।
আকায়েদ উল্লাহর দেশের বাড়ি সন্দ্বীপের মুছাপুরে। বাবার নাম সানাউল্লাহ মিয়া। যুক্তরাষ্ট্রে আসার আগে তিনি ঢাকার হাজারীবাগ এলাকায় থাকতেন বলে জানা গেছে। বাংলাদেশে তাঁর পরিচিত কাউকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে পুলিশ।
মুসাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের নাদিম জানান, পুলিশ তাঁর পরিবারকে খুঁজছে। এখন পর্যন্ত কারও সন্ধান পাওয়া যায়নি।
এদিকে বাংলাদেশ পুলিশ জানিয়েছে, বাংলাদেশে কোনো ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে আকায়েদ উল্লাহর সম্পর্ক ছিল না। তিনি গত সেপ্টেম্বরে বাংলাদেশে এসেছিলেন।
নিউইয়র্কের আইন প্রয়োগকারী সংস্থার একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে সিএনএন জানিয়েছে, কর্মস্থলে বিস্ফোরকটি তৈরি করেছিলেন আকায়েদ উল্লাহ। প্রাথমিক তদন্তে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আকায়েদ এটি স্বীকার করেছেন। তবে কারিগরি ত্রুটির কারণে বিস্ফোরণ হয়নি। আকায়েদ ইচ্ছে করেই নির্দিষ্ট স্থানে বিস্ফোরণটি ঘটিয়েছেন। আকায়েদ উল্লাহ আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক এস্টেটের প্রোপাগান্ডা দেখত বলে প্রমাণ পাওয়া গেছে।
আকায়েদ উল্লাহ যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে থাকতেন। তাঁর সঙ্গে তাঁর মা, বোন ও দুই ভাই থাকেন। তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন। আকায়েদ উল্লাহর বাবা পাঁচ বছর আগে মারা যান। যুক্তরাষ্ট্রে আসার আগে আকায়েদ উল্লাহ সাধারণ সরকারি স্কুলে লেখাপড়া করত।