ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের পর সমালোচনার জালে জড়িয়ে আছেন লিওনেল মেসি। হেরেছে আর্জেন্টিনা তার দায় তাকে নিতে হবে এটাই স্বাভাবিক। কারণ তিনিই যে দলটির প্রাণ ভোমরা।
তবে মাঠে খেলার ফলের প্রভাব পরিবারের সদস্যদের ওপর পড়লে কার মনই–বা ভালো থাকে! সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিকে কেন্দ্র করেই উপহাসের শিকার হতে হয়েছে মেসির ছেলেকে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জীবনসঙ্গীকে প্রেরণা জোগাতে তিন মাস বয়সী ছেলের ছবি পোস্ট করেছিলেন মেসির স্ত্রী। ক্যাপশনে লেখা হয়েছিল ‘ভামোস পাপি’; অর্থ- এগিয়ে যাও বাবা। ম্যাচের আগ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু ক্রোয়াটদের কাছে হারের পর থেকেই ছবিটিতে নানা রকম কটূক্তি আর ঠাট্টাসূচক মন্তব্য করতে শুরু করে কিছু উগ্রবাদী সমর্থক।

কেউ লিখেছেন, ‘বাবা একজন পরাজিত।’ কারো উক্তি, ‘আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পরেই বাবা বাড়ি আসতে যাচ্ছে!’
তবে সবাই তো আর এক নয়; মেসির ছেলের উদ্দেশ্যে আশাবাদী এক সমর্থক লিখেছেন, ‘আমি আশা করব তুমি নাইজেরিয়ার বিপক্ষে মেসিকে ভালো খেলতে বলবে।’
আরও পড়ুন;
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা অনিশ্চিত
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আর্জেন্টিনার বিশ্ব জয়ের স্বপ্ন
রুশ নারীদের পটানোর নির্দেশনা দিয়েছে আর্জেন্টিনা
সেমিফাইনালেই আর্জেন্টিনার প্রাপ্তি!
