সড়ক দুর্ঘটনায় গ্রিনলাইন পরিবহনের বাস কর্তৃক পা হারানো যুবক রাসেলকে ১০ই এপ্রিল আজ বেলা তিনটার মধ্যে ক্ষতিপূরণের অংশ হিসেবে কিছু টাকা দেয়ার নির্দেশ দিয়েছে উচ্চ-আদালত।
উল্লেখ, গত বছর এপ্রিলে মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের একটি বাস চাপায় পা হারায় রাসেল।
রাসেলের আইনজীবী জানিয়েছেন, গ্রিনলাইন পরিবহন মালিক কর্তৃপক্ষ টাকা পরিশোধের জন্য এক মাসের সময় চেয়ে আজ আবেদন করেছিলেন। এ ব্যাপারে কোর্ট বলেছে আজ কিছু টাকা দিতে।
এছাড়াও, গত ১২ই মার্চ হাইকোর্ট দু’সপ্তাহের মধ্যে ৫০ লাখ টাকা রাসেলকে দেয়ার জন্য গ্রিন লাইন পরিবহনকে নির্দেশ দিয়েছিলো। এরই প্রেক্ষিতে আপিল করলেও কোম্পানিটির পক্ষে কোনো আদেশ আসেনি সেসময়। এরপরই হাইকোর্ট ১০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছিলো। এবং এও বলেছিল টাকা না দিলে বাস জব্দ করা হবে।
এবং আজ টাকা পরিশোধের শেষ দিনে গ্রিন লাইনের পক্ষ থেকে এক মাসের সময় চেয়ে আবেদন করলে হাইকোর্ট বেলা তিনটার মধ্যে কিছু টাকা পরিশোধের নির্দেশ দেয়।
এছাড়াও, আজ বেলা তিনটায় এ বিষয়ে আরও আদেশ দেওয়ার কথা রয়েছে আদালতের।

