বিশ্বকাপের প্রধান প্রতিপক্ষ বৃষ্টি!


paperslife

বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টির কারণে। হয়নি ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি ম্যাচও। বিশ্বকাপ শুরু হতে না হতেই এমন বৃষ্টি কপালে ভাঁজ ফেলছে দলগুলোর।

কেননা, এই বৃষ্টি কারণেই বদলে যেতে পারে অনেক হিসাব-নিকাশ। তাই দলগুলোর মূল প্রতিপক্ষ হবে বৃষ্টি, এমনটিই মনে করছেন অনেকে।

ইংলিশ কন্ডিশনে গ্রীষ্মে এমনিতেই বল অনেকটাই সুইং করে। তার ওপর যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং বৃষ্টি হয়, তাহলে যে উইকেট থেকে বেশ ভালোই সাহায্য পাবেন পেসাররা তা বলাই বাহুল্য।

আবার বৃষ্টির সম্ভাবনা থাকলে ডাকওয়ার্থ-লুইস মেথডের হিসাব নিকষ মাথায় নিয়ে খেলতে হবে দলগুলোকে। ডাকওয়ার্থ-লুইস মেথডে পরে ব্যাট করা দলগুলোই তুলনামূলক সুবিধা পেয়ে থাকে।

বৃষ্টির সম্ভাবনা থাকলে দলগুলো তাই বেশির ভাগ সময় টসে জিতে বোলিংয়ের দিকে ঝুঁকতে পারে। আর আগে ব্যাট করা দলগুলো উইকেট রক্ষা করে দ্রুত রান তোলার চাপে পড়ে যায় এসব ক্ষেত্রে। ডিএল পদ্ধতিতে যে উইকেট হাতে রাখার ব্যাপারটিই সবচেয়ে বেশি গুরুত্ব পায়।

১০ জুন থেকে ২৩ জুনের মধ্যে হালকা বৃষ্টি থেকে শুরু করে কোনো কোনো শহরে বজ্রপাতসহ ঝড়ের আশঙ্কাও আছে বলে জানিয়েছে ব্রিটিশ আবহাওয়া অধিদপ্তর। তবে বেশির ভাগ দিনই খেলার জন্য উপযোগী পরিবেশ থাকবে বলে জানাচ্ছে বিবিসির আবহাওয়া পূর্বাভাস।

আকাশে মেঘ থাকলে ব্যাটসম্যানরা কতটা ভুগতে পারে, রা হয়ত টের পেয়েছে ভারত। বোল্ট, সাউদি, ফার্গুসনদের বোলিং তোপে ভিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ানরা অল আউট হয়েছে মাত্র ১৭৯ রানে।

বিশেষজ্ঞদের মতে, এবার ইংল্যান্ড বিশ্বকাপে ছুটবে রানের ফোয়ারা। তবে আকাশ থেকে বৃষ্টির ঝড়লে সেই ফোয়ারায় যে লাগাম টানতে বোলাররা, তা হয়ত বলে দিতে হয় না।

সে ক্ষেত্রে ভালো খেলেও কোনো দলের কপাল পুড়তে পারে। আর সেই জন্য এবারের ‘ফেভারিট তত্ত্বে’ বেরসিকের মত প্রতিপক্ষ বাগড়া দিতে পারে বৃষ্টি।