উপবৃত্তাকার কক্ষপথ প্রদক্ষিণ করার সময় পৃথিবীর সবচেয়ে কাছে আসে চাঁদ। তখন চাঁদকে উজ্জ্বল ও বড় মনে হয়।
বুধবার রাতে এ বছরের সবচেয়ে বড় এবং সবচেয়ে উজ্জ্বল চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
নাসা বলছে, এই সুপারমুন ‘পিঙ্ক মুন’ নামেই পরিচিত। তারা সবাইকে চাঁদ দেখতে উৎসাহিত করেছে। এ সময় চাঁদ পৃথিবীর ৯০ শতাংশ পর্যন্ত কাছাকাছি দিয়ে প্রদক্ষিণ করবে।

