বৃহস্পতি গ্রহে পানির সন্ধান!


বৃহস্পতি গ্রহে পানির সন্ধান!

সৌরজগতের সবথেকে বড় গ্রহ হল এই বৃহস্পতি। গ্যাস এবং তরলে পরিপূর্ণ এই গ্রহ। এত ধরনের গ্যাসের মধ্যে সবসময়ে রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে।  ফলে হাইড্রোজেন, অক্সিজেন এবং অনুঘটকের উপস্থিতিতে অনুকূল পরিবেশের বিক্রিয়ার পর পানি তৈরি হবে কি না, এ নিয়ে সন্দেহ ছিল বিজ্ঞানীদের।

সেই সন্দেহ দূর হয়েছে অবশেষে। নেচার জার্নালে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সর্ববৃহৎ গ্রহের বায়ুমণ্ডলে অন্তত ০.২৫ শতাংশ পানি রয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, ২০১১ এবং ২০১৬ দু’বছর নাসার মহাকাশযান ‘জুনো’ পাঠানো হয়েছিল বৃহস্পতিতে। তার পাঠানো তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, বৃহস্পতি গ্রহে পানি রয়েছে।

এমন একটা বায়ুমণ্ডলের স্তরে স্তরে প্রায় পানির অস্তিত্ব মিলতে পারে, তা ভাবতে পারেননি গবেষকরা। বায়ুমণ্ডলের একটা নির্দিষ্ট স্তরের নিচে মেঘ জমে। তাপমাত্রার হেরফেরে তা বৃষ্টির মতো ঝরবে বলে মনে করছেন তারা।

কিছুদিন আগে জানা যায়, যে মঙ্গলে পানির জন্য এত খোঁজ, সেখানে নাকি আস্ত সমুদ্র, এমনকি সুনামির ভয়ঙ্কর ঢেউ ও উঠেছিল সেই সমুদ্রে।

তা প্রায় ৩৫০ কোটি বছর আগের ঘটনা। সম্প্রতি মার্কিন এক গবেষণায় এসব তথ্য মিলেছে। তখন কি বিপর্যয় হয়েছিলো, তা জানা না গেলেও, মঙ্গলের উত্তর গোলার্ধে সমুদ্র সৈকতের অস্তিত্ব পেয়েছেন গবেষকরা।