ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ গত তিন বছর ধরে বেতন হিসেবে নিচ্ছেন এক ডলার তবে তাঁর ও পরিবারের নিরাপত্তার জন্য খরচ হয়েছে দুই কোটি ছাব্বিশ লাখ ডলার।
তিনি এক ডলার বেতন পেলেও তাঁর ব্যক্তিগত বিমান ব্যবহারের জন্য তিনি পেয়ে থাকেন ছাব্বিশ লাখ ডলার।
তাঁর অন্যান্য খরচের খাতে রয়েছে দুই কোটি ২৬ লাখ ডলার। এর বেশির ভাগই তার ব্যক্তিগত নিরাপত্তায় খরচ হয়। তার ও পরিবারের শুধু নিরাপত্তা খাতে খরচ হয়েছে প্রায় দুই কোটি ডলার। আগের বছর এই অঙ্ক ছিল নব্বই লাখ ডলার।
আর একদিকে ফেইসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ ঘরে তুলে নিয়েছেন দুই কোটি সাইত্রিশ লাখ ডলার। গত বছর নিয়েছিলেন দুই কোটি বায়ান্ন লাখ ডলার।

