রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় পাইপ বেয়ে নামতে যেয়ে এক বিদেশির মৃত্যু হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত এবং ২৮ জন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী। নিহত ব্যক্তিরা হলেন পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।
এইকে কুর্মিটোলা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুননবী জানান, অন্তত ৩০ জনকে তার হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে নিরাস চন্দ্র নামের এক শ্রীলঙ্কান নাগরিককে মৃত ঘোষণা করা হয়েছে। সে ভবন থেকে লাফিয়ে পড়েছিলেন। মৃত অবস্থায় তাকে হাসপাতাল আনা হয়।
আহতদের অধিকাংশই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন অথবা লাফিয়ে পড়ে আহত হয়েছেন বলে জানান পরিচালক।
এদিকে এফআর টাওয়ার থেকে উদ্ধার করে তিনজকে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করা হয়। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সর্দার জানান, আগুনে পুড়ে মারা যাওয়া ওই ব্যক্তির নাম আব্দুল্লাহ আল ফারুকী (৩২)।

