মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ফ্রান্স, ইতালি ও স্পেন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

করোনাভাইরাসের কারণে থমকে আছে গোটা বিশ্ব। ক্ষতির মুখে পড়েছে বিশ্ব অর্থনীতি। ইউরোপীয় কমিশন (ইসি) মনে করছে, ইউরোজোনের (যেসব দেশ মুদ্রা হিসেবে ইউরো গ্রহণ করেছে) অর্থনৈতিক ক্ষতি পূর্বানুমানের চেয়ে আরও বেশি হবে।

ইসির নতুন পূর্বাভাসে বলা হয়েছে, মহামারির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ফ্রান্স, ইতালি ও স্পেন। এদের প্রতিটি দেশের অর্থনীতি চলতি বছর ১০ শতাংশ সংকুচিত হতে পারে।

ইসি বলছে, মহামারির কারণে চলতি বছরে ইউরোজোনের অর্থনীতি ৮ দশমিক ৭ শতাংশ সংকুচিত হবে এবং ২০২১ সালে বাড়বে ৬ দশমিক ১ শতাংশ। এর আগে, গত মে মাসে এ বছর ৭ দশমিক ৭ শতাংশ সংকোচন এবং আগামী বছর ৬ দশমিক ৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল তারা।

করোনায় কিছুটা কম ভুক্তভোগী জার্মানির অর্থনীতি সংকুচিত হবে ৬ দশমিক ৩ শতাংশ। মে মাসের পূর্বাভাসে এর পরিমাণ ধরা হয়েছিল ৬ দশমিক ৫ শতাংশ।

ভালদিস দমব্রভস্কিস এক বিবৃতিতে জানিয়েছে, ‘অর্থনীতির ওপর লকডাউনের প্রভাব আমরা যা ধারণা করেছিলাম, তার চেয়ে ভয়াবহ হবে। আমরা ঝড়ের মধ্যে চলছি এবং সংক্রমণের আরও একটি বড় ঢেউসহ অনেকগুলো ঝুঁকির মুখোমুখি হচ্ছি।’