মাছের দাঁত যেন মানুষের মতন


paperslife

মাছের চোয়ালে মানুষের মতো দাঁত। অবাক লাগছে? এমনই এক অবাক করার মতো ঘটনা ঘটেছে সিমন্স দ্বীপে।

এক মার্কিন নাগরিক স্বপরিবারে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার সিমন্স দ্বীপে বেড়াতে গিয়ে, এমনই এক অদ্ভুত এক অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন।

তিনি জানিয়েছেন, পরিবারের সবাই মিলে সমুদ্রের ধার দিয়ে হাঁটছিলেন। এমন সময় স্রোতের সাথে একটি মরা মাছকে তীরের দিকে ভেসে আসতে দেখলেন।

নিজের ছেলেকে সামনে থেকে মাছটা দেখাবেন বলে মাছটির দিকে এগিয়ে গেলেন। সাধারণত মাছের দাঁত বাইরে থেকে দেখা যায় না।

কিন্তু এই মাছটির কাছে যেতেই অবাক দৃষ্টিতে দেখলেন, মাছের চোয়ালে মানুষের মতো দাঁত।

সেই দাঁত যে শুধু বাইরে থেকে দেখা যাচ্ছিলো তাই নয়, সেগুলি দেখতে মাছের দাঁতের মতো মোটেই না। বরং মানুষের দাঁতের মতো।