নিজের মেশিন দিয়ে কাজ করতে গিয়ে হাতের কনুই পর্যন্ত কেটে গেছে। কিন্তু ভারতজুড়ে চলমান লকডাউনে কোথায় পাননি হাসপাতালে যাওয়ার মতো এম্বুলেন্স। অগত্যা অপেক্ষার পর একটি এম্বুলেন্স করে প্রায় ১৩০ কি.মি. পথ পেরিয়ে পৌঁছালেন হাসপাতালে।
এমনই ঘটনা ঘটেছে ভারতের বিহারের পশ্চিম চম্পারণে।
জানা যায়, আহত ওই ব্যক্তির নাম বিজয় কুমার আগরওয়াল। তিনি বিহারের পশ্চিম চম্পারণে থাকেন। হাতটি কাটা যাওয়ার পর বিহার থেকে তাঁকে আসতে হয় গোরক্ষপুরে।
বিজয় কুমার আগরওয়ালকে নিয়ে তাঁর স্ত্রী-সহকর্মীরা যখন পৌঁছান, রক্তক্ষণের ফলে ততক্ষণে তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক। তবে, স্বস্তির খবর এই যে চিকৎসকের চেষ্টায় তিনি তাঁর হাতটি ফেরত পান। চিকিৎসকরা জানিয়েছেন, ওই ব্যক্তির প্রায় ৯ সেন্টিমিটার হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাসপাতালে পৌছনোর পর আট চিকিৎসকের মেডিকেল টিম মিলে অস্ত্রোপচার করেন। প্রায় চার ঘণ্টা ধরে চলে সেই অস্ত্রোপচার। এর পর টানা নয় দিন তাঁর কোনও জ্ঞান ছিলনা।
প্রবল রক্তপাত হওয়ার কারণে দীর্ঘক্ষণ অজ্ঞান করে রাখাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অ্যানাস্থেটিস্টদের কাছে। তবে, আপাতত তিনি সুস্থ। হাসপাতাল থেকে তাঁকে বাড়ি পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এই সময়

