মেসির ছ'শ, বার্সেলোনার এগিয়ে যাওয়া




কাগজে কলমে লা লিগায় সব থেকে হয় ভোল্টেজ ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের লড়াই তাই শুরু থেকেই বাড়তি মাত্রা যোগ করে। এক দলের জন্য পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ, অনয়দলের জন্য আরো এগিয়ে যাওয়ার।
সব লড়াই শেষে জিতেছে বার্সেলোনা, এগিয়েছে আরো। আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে এত পয়েন্টে এগিয়ে গেলো শীর্ষস্থান পাকাপোক্ত করল বার্সেলোনা। বার্সার হয়ে একমাত্র গোল করেন লিওনেল মেসি।
ক্যাম্প ন্যু’তে উত্তেজনার বারুদে কাপে শীর্ষ দুটি দলের মল্লযুদ্ধে শুরু থেকেই বার্সেলোনার চাপ। ফল পেতেও বেশি দেরি হয় নি স্বাগতিক দলটির। লিওনেল মেসির ক্যারিয়ারের ৬০০ তম গোলে লিড পায় বার্সেলোনা। ২৬ তম মিনিটে মেসি ফ্রিকিক থেকে গোল করব।
এর মাধ্যমে টানা তিন ম্যাচে তিনটি ফ্রিকিক থেকে গোল করেন মেসি। এর সাথে পূর্ন করেন ক্যারিয়ারের ৬০০তম গোল। ৭৪৭ ম্যাচে তিনি এ মাইলফলক অর্জন করেন যা ক্রিস্টিয়ানো রোনালদো থেকে ১১০ ম্যাচ কম।
ওই একমাত্র গোলেই তিন পয়েন্ট বাগিয়ে নেয় ভালভার্ডের শিষ্যরা। প্রথম অর্ধে সুবিধা করতে না পারলেও, দ্বিতীয় অর্ধ থেকে আক্রমনে স্বাগতিকদের চাপে রাখে আতলেতিকো মাদ্রিদ। কিন্তু ফল আসেনি। অন্যদিকে ৮০ মিনিটে বল জালে জড়ান লুইস সুয়ারেজ। কিন্তু অফসাইডের জন্য বাতিল হয় গোলটি। ঠিক তার পাঁচ মিনিট পর আতলেতিকোর একটি গোলও অফসাইডের কারণ দেখিয়ে বাতিল করা হয়।
এই জয়ের ফলে ২৭ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। দুয়ে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২৭ খেলায় ৬১।