যে গ্রহ হতে পারে মানুষের পরবর্তী বাসস্থান


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

পৃথিবীর বাইরে মানুষের বাস করা নিয়ে চলে আসছে বিস্তর গবেষণা। আসলেই কি পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে মানুষের পক্ষে বাস করা সম্ভব? এ ব্যাপারে সম্ভাবনা তৈরি হয়েছে বেশ।

বিজ্ঞানীদের আশা জোগাচ্ছে Proxima b। হতে পারে বহুদূরে অবস্থিত এই গ্রহই মানুষের পরবর্তী বাসস্থান। সাম্প্রতিক গবেষণায় পৃথিবীর বাইরে মানু্ষের বাসযোগ্য অন্য গ্রহ হিসাবে Proxima b–কেই চিহ্নিত করতে চাইছেন মহাকাশ গবেষকরা।

জানা গেছে, সূর্য থেকে এটির দূরত্ব ৪.‌২ আলোকবর্ষ। আর আমাদের গ্রহের তুলনায় এটি আকারে প্রায় ১.‌৭ গুন বড়‌। Proxima Centauri–এর অংশ এই গ্রহটি তার নিজের নক্ষত্রকে ১১ দিনে প্রদক্ষিণ করে।

বিজ্ঞানীরা বলছেন, আশার কারণ দেখছেন তাঁরা। বিজ্ঞানীরা বলেছেন, পৃথিবী সূর্যের যত কাছে, Proxima b গ্রহটি তাঁর নক্ষত্রের তার থেকে কুড়ি গুন কাছে আছে। তবে এর তলের তাপমাত্রা পৃথিবীর তাপমাত্রার সমান বলেই মনে করেন বিজ্ঞানীরা।

আর সেই কারণেই তাদের আশা, হতে পারে Proxima b–তে জল রয়েছে। তার মানে থাকতে পারে প্রাণও। তবে আশঙ্কার কথাও রয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, Proxima b গ্রহটি যে নক্ষত্রকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে, সেটি থেকে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় রশ্মি গ্রহের দিকে ধেয়ে আসে। একথা ঠিক, সূর্য থেকেও একাধিক রশ্মি পৃথিবীর দিকে আসে, কিন্তু সেখানে এই রশ্মির পরিমাণ পৃথিবীর তুলনায় প্রায় ৪০০ গুণ বেশি। যার ফলে প্রাণ কী ভাবে সেখানে রক্ষা পাবে, সেটাও একটা প্রশ্ন।

২০১৬ সালে এই গ্রহটি চিলির HARPS (High Accuracy Radial Velocity Planet Searcher)–এ একটি স্পেক্টোগ্রাফের ভিত্তিতে আবিষ্কার করেন বিজ্ঞানীরা। তার পর থেকে এই গ্রহের তথ্যানুসন্ধান চলছেই। ‌

সূত্র : নিউজ এইটটিন।