রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু


paperslife

রাজধানীর সিদ্ধেশ্বরীতে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে রমনা থানার কর্তব্যরত এস আই জানান সোমবার দিবাগত রাত ২টার সময় মনোয়ারা হাসপাতালের ভবনের নির্মাণ কাজ চলার সময় এ ঘটনা ঘটে।
মাটি কাটার সময় স্ক্যাভেটরের সঙ্গে লেগে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। বিদ্যুতের সেই তার পাশেই থাকা বাশার ও আনিসের ওপর পড়লে তারা মারাত্মক আহত হন।
পরে তাদের ঢাকা মেডিকেল কলেজে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত বাশারের বাড়ি নোয়াখালী এবং আনিসের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে বলে জানা গেছে।