‘আমি পিএসজিতে আছি, এবং তাদের সঙ্গেই থাকছি। আমার ক্যারিয়ার শুরু হলো মাত্র।’ মস্কোতে এক সংবাদ সম্মেলনে বললেন এমবাপ্পে।
অর্থাৎ বিশ্বকাপের মাঝেই কথা হচ্ছিল পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন এমবাপ্পে। বিশ্বকাপে ভালো করা খেলোয়াড়দের রিয়াল টেনে নেওয়ার রেকর্ড তো নতুন কিছু নয়! কিন্তু সেই আশার গুড়ে বালি।
এমন কথার পর ফ্লোরেন্তিনো পেরেজকে চেক বইটা সম্ভবত পকেটেই রেখে দিতে হবে।
ফাইনালে গোল দিতে দারুণ খুশি এমবাপ্পে; বললেন, ‘সব সময় আমার মতো করেই খেলি, ফাইনালে গোল দেওয়া অনন্য একটা ব্যাপার। এই সব মুহূর্ত জীবনে ঘটানোর জন্য পরিশ্রম করা লাগে, আমার লক্ষ্য আরও অনেক দূর। এসব মুহূর্ত পাওয়ার জন্য, নিজেকে প্রস্তুত করতে হয়, যেটা আমি করছি। আন্তর্জাতিক ফুটবল প্রচণ্ড চাপের জায়গা। এখানে আশপাশে অনেক বড় বড় খেলোয়াড়। তাদের সঙ্গে মানিয়ে নিলে আপনার কাছে সাফল্য ধরা দেবেই!’
কিলিয়ান এমবাপ্পের অবস্থান এখন তুঙ্গে। পেলের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করার রেকর্ড গড়েছেন। বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ও হয়েছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। জীবনের সবচেয়ে সেরা অবস্থানেই আছেন এমবাপ্পে। ১৯শে বিশ্বকাপ জয়ী!
আরও পড়ুন;

