শহীদদের স্মরণে প্রস্তুত সোডা, কোডা, ইউডা


paperslife

প্রতি বছরের মতো এবারও ২৫শে মার্চ কালরাত্রি স্মরণে নানা আয়োজনের ব্যবস্থা করেছে সিফাদ।

স্কুল অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (সোডা), কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (কোডা) এবং ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষক-শিক্ষিকামন্ডলী রাতভর এই আয়োজনে অংশগ্রহণ করবেন।

মানিক মিয়া এভিনিউতে প্রতি বছরই এই রাতে পথ চিত্রাঙ্কন করে সোডা, কোডা ও ইউডার শিক্ষার্থীরা। এবারও তার ব্যতিক্রম নয়। এবারের স্লোগান, ‘স্বাধীনতা শহীদদের আত্মত্যাগ, বৃথা যেতে দিবনা।’

২৫শে মার্চ সূর্যাস্ত থেকে শুরু করে ২৬শে মার্চ সূর্যোদয় পর্যন্ত এ আয়োজনে থাকছে সর্বস্তরের শিল্পীদের অংশগ্রহণে পথ চিত্রাঙ্কন, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র, গণসঙ্গীত, কবিতা আবৃত্তি ইত্যাদি।

১৯৭১ সালের ২৫শে মার্চ মাঝরাতে অপারেশন সার্চলাইট নামে পাকিস্তানি হানাদার বাহিনীর নিরীহ বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়া এবং হত্যাযজ্ঞ যাতে বাঙালি জাতি ভুলে না যায় সেই জন্যই এ আয়োজন। অসাম্প্রদায়িক ঐক্যের এই আয়োজন জনগণের আরও কাছে পৌঁছে দিতে পারলে এ জাতি ভুলবে না শহীদদের আত্মত্যাগের কথা।