দ্রুত ফলাফল প্রদর্শনের জন্য স্পিড আপডেট নামে নতুন একটি ফিচার আনছে অ্যালফাবেট নিয়ন্ত্রিত গুগল। সার্চ জায়ান্টটি এক ব্লগ পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
গুগল সার্চ ফলাফল প্রদর্শনের ক্ষেত্রে বেশকিছু উপাদান বিবেচনা করে। মার্কিন প্রতিষ্ঠানটি এখন এসব উপাদানের সঙ্গে আরেকটি চেক বক্স উপাদান যোগ করছে, যা একটি ওয়েবসাইট থেকে মোবাইল সার্চে কনটেন্ট প্রদর্শন করবে।
এর আগে স্পিড আপডেট সুবিধাটি শুধু ডেস্কটপ সার্চ ফলাফল প্রদর্শনে সীমিত ছিল। মোবাইল ফোনে এ সুবিধা আসছে চলতি বছরের জুলাইয়ে।
গুগল এক ব্লগ পোস্টে জানায়, মানুষ তার প্রশ্নের উত্তরগুলো খুব দ্রুত পেতে চায়। গবেষণায় দেখা গেছে, মানুষ সত্যিই সার্চ পেজে আরো বেশি গতি পেতে চায়। আগে র্যাংকিংয়ের উপাদান হিসেব সার্চ ফলাফল গতি গণনা করা হতো, যা ডেস্কটপ সার্চের ক্ষেত্রে ব্যবহার হতো। চলতি বছরের জুলাই থেকে আমরা মোবাইল সার্চের র্যাংকিংয়ের উপাদান হিসেবে পেজস্পিডকে হিসাবে ধরতে শুরু করব।
পোস্টে বলা হয়, কর্মক্ষমতা কীভাবে একজন গ্রাহকের পেজের অভিজ্ঞতাকে প্রভাবিত কবে, আমরা ডেভেলপারদের এ বিষয়টি ভেবে দেখতে উৎসাহিত করি। ডেভেলপাররা তাদের পেজের কর্মক্ষমতা যাচাইয়ের জন্য নির্দিষ্ট ‘রিসোর্সেস’ ব্যবহার করতে পারেন। এসবের মধ্যে রয়েছে— ক্রোম ইউজার এক্সপেরিয়েন্স রিপোর্ট, লাইটহাউজ ও পেজস্পিড ইনসাইটস।
কয়েক মাস ধরে গুগল বেশকিছু ফিচারের পরীক্ষা চালিয়েছে। গত ডিসেম্বর থেকে এসব ফিচার আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু করে প্রতিষ্ঠানটি।
