করোনাভাইরাসের এ মহামারিতে যখন গৃহবন্দি মানুষ,তখন প্রাণভরে তাজা শ্বাস নিচ্ছে অসুস্থ পৃথিবী। যার ফলে প্রায় প্রতিদিনই বিষ্ময়কর নানা ঘটনার সাক্ষী থাকতে পারছেন নেটিজেনরা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন ভারতের বন কর্মকর্তা সুশান্ত নন্দা
ভিডিওতে দেখা গেছে, একটি সুন্দর সবুজ সুতোর মতো লিকলিকে ভয়ংকর সাপ হাতের তালুর ওপর চুমুক দিয়ে পানি খাচ্ছে। সাপকে নিজের ত্রিসীমানার মধ্যে দেখলে যখন মানুষের ভয়ের শেষ থাকে না; তখন এমন ভিডিও দেখে বিষ্ময় প্রকাশ না করে আর থাকতে পারেননি নেটিজেনরা।
ভিডিওটি শেয়ার করার পর পরই ভাইরাল হয়ে যায়। কেউ কেউ আবার এমন সুন্দর ভিডিও দেখার পর কমেন্টের মাধ্যমে নিজেদের উৎসাহ উদ্দিপনা ব্যক্ত করেছেন। লকডাউনের একঘেয়েমি দিনে মাঝেমধ্যে এমন ভিডিওগুলো দেখলে আপনার মন ভালো হতে বাধ্য।
https://twitter.com/i/status/1273624772815933441

