১৭ বছর ৩২১ দিন পর




বাংলাদেশ প্রথম টেস্ট খেলেছিল ২০০০ সালে। টেস্ট পরিবারের দশম সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল স সময়ের বাংলাদেশ। এরপর পেরিয়েছে মাসের পর মাস। অতিবাহিত হয়েছে বছরের পর বছর। টেস্ট পরিবারের এগারোতম সদস্য হিসেবে মাঠে নেমেছে আয়ারল্যান্ড।
বাংলাদেশের জন্য প্রথম টেস্ট ইতিহাসের সাক্ষী হয়েছিল ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম। এখন অবশ্য সে স্টেডিয়ামে ক্রিকেট হয় না। তাতে কি? বাংলাদেশের প্রথম টেস্ট ভেন্যু হিসেবে ওই বঙ্গবন্ধু স্টেডিয়ামের নামই আগে আসে। আয়ারল্যান্ডের প্রথম টেস্টের সাক্ষী ডাবলিনের দ্যা ভিলেজ স্টেডিয়াম। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে নতুন দিনে প্রবেশ করল আয়ারল্যান্ড।
বাংলাদেশ যেদিন মাঠে নেমেছিল, এর পর অতিবাহিত হয়েছে ১৭ বছর ৩২১ দিন। এতদিন পর যোগ্য দল হিসেবে আয়ারল্যান্ড টেস্ট পরিবারের আরেক সদস্য হিসেবে নাম লিখিয়েছে। আয়ারল্যান্ডের হয় প্রথম বলটি ছোড়েন টিম মুরতাগ। প্রথম উইকেট নেন বয়েড র্যানকিন। আজহার আলীকে স্লিপে ক্যাচের মাধ্যমে আউট করেন তিনি। ক্যাচটি ধরেন উইলিয়াম পোর্টারফিল্ড।
প্রথম দিন বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হলে, একদিন অপেক্ষা বাড়ে আয়ারল্যান্ডের। দ্বিতীয় দিনে রোমাঞ্চের প্রথম টেস্টে সময় মতই শুরু হয় খেলা।