বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক সবার জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
তবে অন্যান্য ইভেন্টগুলোতে পূর্বের মত টিকেট সংগ্রহ করে দেখতে হবে। সেইসাথে আলোকসজ্জা ও একশ প্রজাতির গাছ রোপণের প্রস্তুতি নিয়েছে পার্ক কর্তৃপক্ষ।
জানা যায়, আগামী ১৭ মার্চ (মঙ্গলবার) সকল দর্শনার্থী বিনামূল্যে পার্কে প্রবেশ করতে পারবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির এক পত্রের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

