লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সান্ত্বনা বেগম (২১) নামের এক নারী।
গৃহবধূ সান্ত্বনার স্বামী মো. রশিদুল ইসলাম কৃষিকাজ করেন। বাড়ি উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুচলিবাড়ি গ্রামে।
গত শুক্রবার (৩ জুলাই) প্রসবজনিত কারণে ওই নারীকে রংপুরের বেসরকারি একটি ক্লিনিকে অস্ত্রপচারের মাধ্যমে জন্ম নেয় ফুটফুটে তিন ছেলে সন্তান। চিকিৎসা শেষে গতকাল বাড়িতে আসেন তিনি।
একসঙ্গে তিন সন্তান জন্মের খবর গ্রামে ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ ওই বাড়িতে ভিড় জমায়। তবে মা ও তিন নবজাতকের সবাই সুস্থ আছেন।
শিশুদের বাবা রশিদুল ইসলাম বলেন, ‘আমি গরিব মানুষ। তাঁরপরেও স্ত্রী এক সাথে তিন সন্তান জন্ম দেওয়ায় আমি খুবই খুশি।’
খবর পেয়ে মা ও নবজাতকদের খোঁজ নিতে যান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উত্তম কুমার নন্দী প্রমুখ।

