করোনা ভাইরাস আতঙ্কে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ সোমবার দুপুরে একথা জানান তিনি।
এদিকে ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।

