ফেবারিটের তকমা লাগানো দলগুলো এবার কেমন যেন! ছন্নছাড়া, ছন্দহীন। শুরুটা যে একদম ভালো হচ্ছে না। স্পেন, আর্জেন্টিনার শুরুটা হয়েছে ড্র দিয়ে। জার্মানি তো ১৯৮২ বিশ্বকাপের পর এই প্রথম হার দিয়েই বিশ্বকাপ শুরু করল।
ব্রাজিল – সুইজারল্যান্ড;
২০ মিনিটে কুতিনহোর গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। প্রথমার্ধ এগিয়ে থেকে মাঠ ছাড়লেও পাঁচবারের বিশ্বজয়ীদের সেই স্বস্তি চলে গেছে দ্বিতীয়ার্ধের শুরুতেই; ৫০ মিনিটে শাকিরির কর্নার থেকে ম্যাচে সমতা ফেরান স্টিভেন জুবের।
এরপর বাকি সময়ের খেলা আসলে কোন ফলই বয়ে আনেনি। ব্রাজিল-সুইজারল্যান্ডের চেষ্টায় আর কোন লাভ হয়নি। ম্যাচ শেষে ফলাফল ১-১ গোলে ড্র।
জার্মানি – মেক্সিকো;
ইতিহাস জার্মানির বিপক্ষে অথবা মেক্সিকো এবার অন্য উচ্চতায় নিয়ে তাদের ফুটবলের সৌন্দর্য। খেলা দেখে মনে হচ্ছিল না তারা আন্ডার ডগ বরং তাদের ছন্দে ছিল আত্মবিশ্বাস। গতিময় মেক্সিকোর সামনে তাই অসহায় মনে হচ্ছিল জার্মানিকে।
যদিও এবার ইতিহাস জার্মানির বিপক্ষে। কেনান ইউরোপ থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া শেষ তিন দলই পরের বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বাদ পড়েছে। তারই সূচনাতেই কি মেক্সিকোর কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শুরু হলো চ্যাম্পিয়নদের।
খোলার ৩৫ মিনিটে হিরভিং লোজানোর দারুণ এক গোলে এগিয়ে যায় মেক্সিকো। সেই গোলের অগ্রগামিতা তারা ধরে রেখেছে বাকি ৫৫ মিনিট। বিশ্বকাপে প্রথমে গোল খেয়েও জার্মানি ম্যাচ জিতেছিল ২০ বছর আগে। সেটা ১৯৯৮ সালের কথা। সেবার প্রথমে পিছিয়ে পড়েও ২-১ ম্যাচ ব্যবধানে ম্যাচ বের করে নিয়ে গিয়েছিল জার্মানরা। প্রতিপক্ষ? মেক্সিকো! আজ আর সেটা হয়নি।
১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।
আরও পড়ুন;
বিশ্বকাপের টুকিটাকি; সবচেয়ে বিতর্কিত ঘটনাগুলো
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আর্জেন্টিনার বিশ্ব জয়ের স্বপ্ন
আরো একটি সোনালী প্রজন্ম পাচ্ছে ব্রাজিল?
বিশ্বকাপের ৩২ দল ও তাদের স্লোগান
