অতিথি এলে আমরা সবাই একটু অন্যরকম খাবার তৈরি করে চমকে দিতে চাই। তবে খুব অল্প সময়ে কম কাবারই তৈরি করা যায়। তবে এক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন মুড়ির মিষ্টি।
আসুন দেখে নেই মুড়ির মিষ্টি তৈরিতে কি কি লাগছে
উপকরণ;
মুড়ি গুঁড়ো করে ১কাপ
ডিম ৪ টি
এলাচি গুঁড়ো অল্প
চিনি ১কাপ
সাদা তেল ২কাপ ভাজার জন্য
এলাচি গোটা ২ টি
দারুচিনি ২ টুকরো
পানি ২কাপ
প্রণালী;
প্রথমে পানি ও চিনি দিয়ে এলাচি ও দারুচিনি দিয়ে ভালো করে ফুটিয়ে সিরা তৈরি করুন। এবার মুড়ির গুঁড়ো করে এর মধ্যে ডিম দিয়ে এলাচি গুঁড়ো অল্প দিয়ে ভাল করে ব্যাটার। এবার কড়াইতে তেল দিয়ে গরম করে এই মিশ্রণ টা থেকে গোল গোল বলের মতো করে ভাজুন। ভাজা হলে সাথে সাথেই সিরাতে ছেড়ে দিন । আর ঠাণ্ডা হলে পরিবেশন করুন মুড়ির মিষ্টি ।
