অদৃশ্য ব্যাট হাতে ওয়ার্নার




আমরা শুধু ক্রিকেট দেখি না। ক্রিকেট খাই, ক্রিকেট পড়ি, ক্রিকেটকে ধারণ করি। ক্রিকেট খেলাকে এর থেকে ভালোভাবে বিশ্লেষণ করা হয়ত সম্ভব নয়। ছোটবেলায় অনেকবার এমন ঘটেছে। রাস্তা দিয়ে হাঁটছি, কখনো হাতদুটো মুষ্টিবদ্ধ করে ব্যাটিং করলাম। কিংবা হাত ঘুরিয়ে কখনো কখনো অদৃশ্য বল ছুড়ে দিলাম অদৃশ্য ব্যাটসম্যানের দিকে। ক্রিকেটকে এই প্যাশনের কাছে কোনই কিছুতেই মাপা যাবে না।
আমরা ক্রিকেট সংশ্লিষ্ট নই। তারপরও বাস্তবতার কাছে ক্রিকেটের প্রতি আবেগ বারবার হার মেনেছে। ভবিষ্যতেও হার মানতে বাধ্য। কিন্তু তারা তো এই ক্রিকেটের-ই অংশ। তারা কি করে ক্রিকেট ছাড়া থাকবে। রক্তে যখন ক্রিকেট মিশে আছে, ক্রিকেট অদৃশ্য হয়েই তাদের কাছে রয়ে যায়।
গতমাসে জোহানেসবার্গ টেস্ট, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক কলুষিত ঘটনায় নির্বাসিত অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার – ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরুন বেনক্রফট। বল টেম্পারিং ইস্যুতে হাতেনাতে ধরা পড়ে লজ্জিত তারা। সবার সামনে ক্ষমা চেয়েছেন এই তিন অজি ক্রিকেটার। তারপরও ক্রিকেটকে অবমাননার দায়ে ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃক নির্বাসনে হয়েছেন।
কিন্তু ক্রিকেটকে ধ্যান জ্ঞান মনে করা তারা যে ক্রিকেট ছাড়া থাকতে পারে না। গতকাল ডেভিড ওয়ার্নারকে মেলবোর্নের এক রাস্তায় এভাবেই দেখা যায়। দেখা যায় তিনি অদৃশ্য ব্যাট হাতে শ্যাডো করছেন। ব্যাট চালাচ্ছেন কোন এক অদৃশ্য বোলারের গতিময় কোনো বল সীমানা ছাড়া করতে।
ব্যাট হাতে বোলারদের ঘুম হারাম করেছিলেন এতদিন। আজ সেই হাতে ব্যাট ধরতে নিষেধাজ্ঞা। প্যাডগুলো ওই পায়ে স্থান পায় না, হাতে গ্লাভস ওঠেনা, ওঠেনা মাথায় হেলমেট। সেঞ্চুরি করে হওয়ায় ভাসা হয়না অনেকদিন। এই কষ্টটা হয়ত তিনিই জানেন। একটি ভুলের মাশুল দিতে ব্যাট-প্যাড তুলে রাখতে হয়েছে। তবে ক্রিকেটকে ভুলে যাননি। হাতে আসল ব্যাট না থাকলেও অদৃশ্য ব্যাটটাই চালানো হোক। আমাদের কাছে যা অদৃশ্য, তার কাছে হয়ত না।
তারা ক্রিকেটে ফিরুক। আবার ফিরুক বোলারদের ঘুম হারাম করে। যাদের ব্যাটে তৃপ্তি আছে, আনন্দ আছে – তাদের ছাড়া এই চার ছক্কার ক্রিকেট যে অসহায়।

আরও পড়ুন;
সাকিবের সাথে কি অবিচার করা হয়েছে?
দুর্দান্ত মুস্তাফিজের পরও হেরেছে মুম্বাই
সাকিবের হায়দ্রাবাদের সহজ হয়