অতীতে পহেলা ফাল্গুন পালিত হতো ১৩ই ফেব্রুয়ারি। তবে নতুন সংশোধিত বর্ষপঞ্জিতে পহেলা ফাল্গুন যে ১৩ নয়, ১৪ ফেব্রুয়ারি হয়ত জানেননা অনেকেই। তাই প্রতিবছরের ন্যায় এবারও অনেককেই ১৩ ফেব্রুয়ারি পালন করতে দেখা যাচ্ছে পহেলা ফাল্গুন।
বসন্তের প্রধান উৎসব হয় চারুকলায়। সে অনুযায়ী চারুকলার সামনে বাসন্তী সাজে ভিড় জমে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুদের। কিন্তু তাদের খটকা লাগে কোনও আয়োজন না দেখে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। অনেকের আবার মানতে কষ্ট হচ্ছে যে, আজ পহেলা ফাল্গুন নয়।
পহেলা ফাল্গুন উদযাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এসেছেন অনেকে।। শীতের শেষে ঋতুরাজকে বরণ করবেন কাছের মানুষকে নিয়ে। কোথাও তো কোনও আয়োজন নেই। ক্যাম্পাসের রাস্তায় তাই নিজেদের মতো করে ঘুরে বাসার দিকে রওনা দিচ্ছেন।

আবার কেউ কেউ জেনেশুনে অভ্যাসবশত ফাল্গুনের সাজে বের হয়েছেন ঘুরতে।

ছাড়া ক্যাম্পাসে অনেককে হলুদ শাড়ি এবং হলুদ পাঞ্জাবি পরে ঘোরাঘুরি করতে দেখা গেছে।
প্রসঙ্গত, গত বছরের ২৮ অক্টোবর মন্ত্রিপরিষদের সভায় ২০২০ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। এরপর ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে। এতে দেখা যায়, দীর্ঘদিনের চেনা ১৩ ফেব্রুয়ারি উদযাপিত পহেলা ফাল্গুন দিনটি বদলে গেছে।