চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় হঠাৎ আকাশ থেকে কমপক্ষে ৩০ কেজি ওজনের একটি ধাতব বস্তু মাতিতে পড়ে ১৫ ফুট গভীর গর্ত তৈরি করেছে।
শনিবার বেলা ২টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্বহাসনাবাদ গ্রামের মিত্রবাড়ির পাশেই ধাতব বস্তুটি এসে পড়ে। ধাতবটির গায়ে লাল ও সাদা রঙের প্রলেপ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ২টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্বহাসনাবাদ গ্রামের মিত্রবাড়ির পাশে হঠাৎ আকাশ থেকে উড়ে এসে ধাতব বস্তুটি পড়ে।
উদ্ধার হওয়া ধাতব বস্তুটি সীতাকুণ্ড থানা পুলিশের কাছে রাখা হয়েছে বলে জানা গেছে।
এর পরই ধাতব বস্তুর রহস্য উন্মোচনে তলব করা হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি কাউন্টার টেররিজম ইউনিটকে।
এটি নিরেট লোহার মতো একটি বস্তু। ধাতব বস্তুটির উচ্চতা আনুমানিক ৩ ফুট ও ওজন প্রায় ৩০ কেজি।
সীতাকুণ্ডের স্থানীয় পুলিশের সহায়তায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা গর্ত থেকে রাত ৮টার দিকে এটি তুলে আনেন।

