আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্র



করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। সেই সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মধ্যরাতে পাওয়া হিসেব বলছে, ৮৫,৫৯৪ জন মানুষ আক্রান্ত হয়েছেন আমেরিকায়। যা ইতালির থেকেও বেশি।

ওয়াল্ডো মিটারের রিপোর্টে এই তথ্য জানা গেছে। মার্কিন মুলুকে শুধু একদিনেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৬৬ জনের। এর ফলে আমেরিকার করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৯৩-এ। শুধু তাই নয়, গত ২৪ ঘন্টায় আমেরিকায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজারের বেশি মানুষ।

ইতিমধ্যে সে দেশে করোনাভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন ঘটে গেছে। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে চলেছে। ভয়ঙ্কর এই পরিস্থিতিতে নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়াসহ ১৮টি রাজ্যে ঘরে থাকার নির্দেশ জারি করেছে সরকার।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। ইতিমধ্যে সারা বিশ্বে মারা গেছে ২৪ হাজারেরও বেশি মানুষ। আক্রান্ত পাঁচ লাখেরও বেশি।

আরও পড়ুন;

নবজাতকের জন্ম, করোনাভাইরাস থেকে রক্ষায় রং চা পানের পরামর্শ!

আরো যে তিনটি লক্ষণে প্রকাশ পাচ্ছে করোনা

২ হাজার বছর আগেই করোনার ভবিষ্যৎবাণী, বলা হয়েছিল চিকিৎসাও!

চীনের দেওয়া করোনা প্রতিরোধ সামগ্রী ঢাকায় পৌঁছেছে

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল