নবজাতকের জন্ম, করোনাভাইরাস থেকে রক্ষায় রং চা পানের পরামর্শ!



নবজাতকের জন্ম, করোনাভাইরাস থেকে রক্ষায় রং চা পানের পরামর্শ!

বিশ্বব্যাপী করোনাভাইরাসের আতংকের মধ্যে একটি চক্র দেশে একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছে। থানকুনিপাতা, আম গাছের মধু খাওয়ার পর এবারকার গুজব লবণ, চিনি ছাড়া রং চা পানে করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার।

বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে কুমিল্লার বৃহত্তর লাকসাম (লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট) এমনই এক গুজব ছড়িয়ে পড়তে শুরু করে।

গুজবে বলা হয়, ‘একটি শিশু জন্মগ্রহণের পর হঠাৎ উঠে বসে যায়। তারপর সে সিজদা দিয়ে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে লবন ও চিনি ছাড়া রং চা পানের পরামর্শ দেয়ার পরপরই শিশুটি মারা যায়।’

গুজব যতই বাড়তে থাকে ততই এটাকে মিথ্যা প্রচারণা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে থাকে। বাস্তবে বৃহত্তর লাকসামের (লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট) কোথাও এ ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি।

আরও পড়ুন;

আরো যে তিনটি লক্ষণে প্রকাশ পাচ্ছে করোনা

২ হাজার বছর আগেই করোনার ভবিষ্যৎবাণী, বলা হয়েছিল চিকিৎসাও!

চীনের দেওয়া করোনা প্রতিরোধ সামগ্রী ঢাকায় পৌঁছেছে

আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্র