আজ থেকে ব্যাংক লেনদেন তিন ঘন্টা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটি আরও সাতদিন বাড়িয়েছে সরকার। ৯ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে। সাধারণ ছুটির সময় গ্রাহকের লেনদেনের সুবিধার্থে ব্যাংকগুলো সীমিত খোলা থাকবে। লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এর আগে একই কারণে গ্রাহকের লেনদেনের সুবিধার্থে গত রোববার (২৯ মার্চ) থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত সাধারণ ছুটির সময় পাঁচদিন সীমিত আকারে ব্যাংক খোলা ছিল। ওই সময়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হয়, আর ব্যাংক খোলা ছিল দুপুর দেড়টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে ৫-৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির সময় সীমিত আকারে লেনদেন চালু রাখার নির্দেশনা জারি করে। পরের নির্দেশনায় ব্যাংকের লেনদেন এক ঘণ্টা এবং খোলা রাখার সময় দেড় ঘণ্টা বাড়ানো হয়েছে।

২ এপ্রিল দেশের তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ইতিপূর্বে ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধির প্রেক্ষিতে আগামী ৫-৯ এপ্রিল পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেন সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। এ সময়ে গ্রাহকের প্রয়োজনের নগদ বা চেকের মাধ্যমে অর্থ জমা ও উত্তোলনের পাশাপাশি ডিডি-পেঅর্ডার ইত্যাদি ইস্যু ট্রেজারি চালান জমাসহ বাংলাদেশ ব্যাংকের চালু রাখা বিভিন্ন পেমেন্ট সিস্টেম/ক্লিয়ারিং ব্যবস্থা আওতাধীন অন্যান্য লেনদেন সুবিধা প্রদান নিশ্চিত করতে হবে।