বাংলাদেশ ও আফগানিস্তানের ব্যবধান আকাশ-পাতাল। কাগজে-কলমে কিংবা শক্তিমত্তার বিচারে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে আছে আফগানিস্তানের ক্রিকেট। কিন্তু ফরম্যাটটি যখন টি-২০, এই আফগানিস্তানকে নিয়েই তখন ভাবতে হয়। কেননা এই ফরম্যাটে আফগানিস্তান বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মতো অভিজ্ঞ টেস্ট খেলুড়ে দলগুলোর চেয়েও এগিয়ে। তাই ভালো করতে হলে সেরাটাই নিংড়ে দিতে হবে টাইগারদের।
ভারতের দেরদুনে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। জুনে এই সিরিজের সফরসূচি হয়েছে অবশেষে। তিন ম্যাচের এই সিরিজ প্রথমে ওডিআই ফরমেটে হওয়ার কথা থাকলেও, তা হচ্ছে টি-টোয়েন্টি ফরমেটে। বহুল আলোচিত এই দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে আগামী ৩, ৫ ও ৭ জুন। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের দেরাদুনে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত রাত সাড়ে আটটায়।
আফগানিস্তানকে সহজ প্রতিপক্ষ মানছে না বাংলাদেশ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় মিলল সে আভাস। এই সিরিজটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। তিনি বলেন, ‘আমাদের কাছে বিরাট চ্যালেঞ্জ হিসেবে নিয়েই খেলতে যেতে হবে। তারা যে ভালো টিম। এটাতে কোন সন্দেহ নাই। কাজেই ছোট করে দেখার কোন প্রশ্নই উঠে না।’
এর আগে কিছু সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার কথা ভাবছিল বিসিবি। তখন অবশ্য যদি ওডিআই ফরমেটের সিরিজের কথা ছিল। এখন যখন ফরমেটটি ভিন্ন, তখন তার কোনো প্রশ্নই ওঠেনা, বলেন পাপন। তিনি বলেছেন, ‘এদের বিপক্ষে পূর্ণশক্তি নিয়ে খেলে জেতাটাই আমি মনে করি একটা বড় চ্যালেঞ্জ। মনে রাখতে হবে যে, বিশ্বের সেরা টি-২০ বোলারই ওদের কাছে আছে।’
এর আগে একটি মাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল দুই দল। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই দেখায় খুব সহজেই জয় পেয়েছিল বাংলাদেশ
