আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ১৭


আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ১৭

আকস্মিক বন্যায় আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। বন্যায় পাঁচশর বেশি ঘরবাড়িও ধ্বংস হয়েছে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ বন্যায় কেবল জাওজান প্রদেশেই ১২ জন নিহত হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছে।

বাকিদের মধ্যে দুইজন তুর্কেমেনিস্তান সীমান্তবর্তী বাদগিস প্রদেশে, হেরাত ও সার-এ পুল প্রদেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র হাসিবুল্লাহ শের খানি।

আকস্মিক এ বন্যা পশ্চিম আফগানিস্তানের সমস্যা সঙ্কুল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গত কয়েক বছরের খরায় এমনিতেই এসব এলাকার লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।