আবারো দুই নারী ক্রিকেটারের বিয়ে!



আবারো দুই নারী ক্রিকেটারের বিয়ে!

ক্রিকেট দুনিয়া সরগরম করে আবারো দুই নারী ক্রিকেটার একে অপরকে বিয়ে করেছেন।

একজন নিউজিল্যান্ডের এবং অপরজন অস্ট্রেলিয়ার। দেশ ভিন্ন হলেও মনের টানে এক হয়েছেন দুজনেই। নিউজিল্যান্ডের হেলি জেনসেন আর অস্ট্রেলিয়ার নিকোলা হেনককের বিয়ে তাই সম্পন্ন হয়েছে দুইজনের মতেই।গত সপ্তাহে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।

দুজনই অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারসের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।সেখান থেকেই সখ্যতা গড়ে ওঠে দুজনের।

অলরাউন্ডার জেনসেন টুর্নামেন্টের প্রথম দুই আসরে ছিলেন মেলবোর্ন স্টারসে। পরে পাড়ি জমান মেলবোর্ন রেনেগেডসে। দূরত্ব দমাতে পারেনি তাদের দুইজনের সম্পর্ককে।

নিজেদের এই দুই তারকার বিয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান ক্লাব মেলবোর্ন স্টারস।

এর আগে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ড্যান ভ্যান নাইকেক বিয়ে করেন তারই সতীর্থ অলরাউন্ডার মারিজানে কাপেকে।

সেই বছরেই নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার অ্যামি স্যাটেরর্থওয়েট ও লি তাহুদু সমলিঙ্গ বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

তাই, এমন ঘটনা এবারই প্রথম নয়। সম্প্রতি ক্রিকেট বিশ্বে সমলিঙ্গ বিয়ে যেন হরহামেশাই ঘটছে।