পাকা আম খেতে সবাইকে জৈষ্ঠ্য পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্ত কাঁচা আম দিয়েই যদি মজাদার টক মিষ্টি শরবত তৈরী করা যায় তাহলে আর ঐ পর্যন্ত অপেক্ষা করা কি দরকার।
তাই দেরি না করে কাঁচা আম নিয়েই তৈরী করে ফেলুন কাঁচা আমের শরবত খেতে। আসুন দেখে নেই কাঁচা আমের শরবত তৈরিতে কি কি লাগছে;
উপকরণ;
কাঁচা আম ২ টি
পানি ২ গ্লাস
চিনি ৬ টেবিল চামচ
বিট লবন ১/২ চা চামচ
কাঁচামরিচ বাটা ১/৪ চা চামচ
মৌরি ভেজে বেটে নেয়া ১/২ চা চামচ
সবুজ রং ২ ফোঁটা ( না দিলেও চলবে )
প্রণালি;
আম কেটে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করতে হবে। জ্বাল উঠার পর প্রথম পানিটা ফেলে আবার পানি দিয়ে সিদ্ধ করতে হবে। আমগুলি সিদ্ধ হয়ে গলে নামিয়ে ফেলতে হবে। ইচ্ছা হলে কালার দিতে পারেন।
এবার ব্লেন্ডার এ সব একসাথে দিয়ে ২ গ্লাস পানি দিয়ে বিট করতে হবে। এটা ফ্রিজে রাখলে ২ দিন পর্যন্ত ভাল থাকে। ইচ্ছা হলে ছেঁকে নিতে পারেন।
বরফকুচি দিয়ে পরিবেশন করুন দারুন মজাদার আমের জুস।

