ছোটবেলায় আর্সেনাল ও আর্সেন ওয়েঙ্গার নামটা যখন শুনতাম, মনে হত আর্সেন থেকেই আর্সেনাল শব্দের উৎপত্তি। ভাবতাম আর্সেনালের মালিক, প্রতিষ্ঠাতা এই আর্সেন ওয়েঙ্গারই।
সময়ের সাথে সাথে ফুটবল সম্পর্কিত জ্ঞান বাড়ার পর বুঝতে শিখি আর্সেনালের সাথে আর্সেন-এর কোনো সম্পর্ক নেই। তিনি কেবলই এক বেতনভুক্ত কর্মচারী।
সম্পর্ক নেই, এই কথাটা অবশ্য সত্যি নয়। ২২ বছর ধরে যেই ক্লাবের ম্যানেজার ছিলেন, তার সাথে যে এক আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। এই আত্মিক সম্পর্ক ভাঙছে অবশেষে। ২২ বছর ধরে আর্সেনালের ম্যানেজার পদে থাকার পর অবশেষে আর থাকছেন না, ঘোষণা দিয়েছেন তিনি। মৌসুম শেষেই ক্লাব ছাড়বেন আর্সেন ওয়েঙ্গার।
এই ২২ বছরে তার শুরুটা দুর্দান্ত। প্রথম দশ বছরে লীগ শিরোপা জিতেছেন তিনটি। প্রিমিয়ার লিগ ইতিহাসে টানা ৪৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড তার দখলে। প্রথম মৌসুমেই জিতেছিলেন লীগ। ১৯৯৭-৯৮ ও ২০০১-০২ মৌসুমে লীগ যুগল ঘরে তোলেন। এই দশ বছরে আটটি মৌসুমে প্রথম ও দ্বিতীয় থেকে লীগ শেষ করেন।
এরপর থেকেই ফর্ম পড়তে থাকে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনালের। লিগে শীর্ষ তিনে আসতে দম বেড়িয়ে যাওয়ার জোগাড় হত। চারে থেকে লীগ শেষ করত প্রায়ই। এবার ফর্ম পড়তি আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগেও নিজেদের জায়গা করে নিতে ব্যর্থ। ইউ মৌসুমেও একই চিত্র।
ব্যর্থতার দায়ভার নিয়ে বড্ড ক্লান্তিতে অবশেষে ২২ বছরের বাঁধন আলগা হচ্ছে। নতুন ম্যানেজার আসবে, হয়ত সফলতাও পাবে আর্সেনাল। কিন্তু আর্সেনালের আর একজন আর্সেন ওয়েঙ্গার আসবে না।
