ব্যাংক ঋণে সুদ ৯ শতাংশের বেশি নয়



ব্যাংক ঋণে সুদের হার ৯ শতাংশের বেশি না করা এবং আমানতের সুদের হার ৬ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।
বুধবার (২০ জুন) রাজধানীর গুলশানে বিএবি কার্যালয়ে এক বৈঠকে জানানো হয় আগামী ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংকের চাপের পাশাপাশি ব্যবসায়ীদের দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে গত বছর ঋণের সুদ এক অংকের ঘরে নেমে এসেছিল। তবে চলতি বছরের শুরুতে ব্যাংকের তারল্য সংকটে (নগদ টাকা) তা আবার দুই অংকের ঘরে চলে যায়।
এর ফলে বেশি সুদে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে বলে দাবি করে আসছিলেন উদ্যোক্তারা। এমতাবস্থায় ব্যাংক ঋণে সুদের হার ‘সিঙ্গেল ডিজিটে’ রাখার ব্যাপারে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই নির্দেশনা অনুযায়ীই ঋণের সুদহার কমানোর ঘোষণা দিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস।