স্বাস্থ্য সেবায় নিযুক্ত কর্মীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে আক্রান্তদের নমুনা সংগ্রহের জন্য পুরোপুরি স্বয়ংক্রিয় রোবট বানিয়েছে ডেনমার্কের একদল গবেষক।
এ বিষয়ে রোবটটির নির্মাতা সাউদার্ন ইউনিভার্সিটি অফ ডেনমার্ক (এসডিইউ) এবং লাইফলাইন রোবোটিকস-এর গবেষক অধ্যাপক থিউসিয়াস রাজিথ সাভারিমুথু বলেন, রোবটটি তখন একটি নমুনা সংগ্রহের কিট প্রস্তুত করবে এবং নমুনা সংগ্রহ করে কিটটি পরীক্ষার জন্য একটি কন্টেইনারে ভরে রাখবে।
সাভারিমুথু বলেন, “একই প্রক্রিয়া একাধিকবার করা হবে যাতে ভালো মানের নমুনা পাওয়া যায়।”
এ সম্পর্কিত ভিডিওতে দেখা গেছে, নিজেকে নিয়েই রোবটটি পরীক্ষা করছেন সাভারিমুথু। প্লাস্টিকের একটি ফ্রেইমে নিজের থুতনি রেখে মুখ খোলেন তিনি, এরপর একটি রোবোটিক বাহু তার গলায় কটনবাড ঢুকিয়ে ঘোরাতে থাকে। গলার ভেতরে সঠিক অংশ থেকে নমুনা সংগ্রহের জন্য ক্যামেরা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক রোবটটি। আর কাঠি দিয়ে যাতে খুব আলতোভাবে নমুনা সংগ্রহ করা হয় সেভাবেই রোবটটিকে প্রোগ্রাম করা বলে জানিয়েছেন ডেভেলপার।

