করোনার কারণে মাঝপথে ফিরতে হলো ৬৮ সৌদিগামী বাংলাদেশীকে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাসের কারণে সৌদি আরবের সঙ্গে বাহরাইনের বিমান যোগাযোগ বন্ধ করায় বাহরাইন বিমানবন্দরে আটকা পড়েছেন ৬৮ সৌদিগামী বাংলাদেশি। আটকা পরা ৬৮ যাত্রীর মধ্যে ৬২ জন পুরুষ ও ৬ জন নারী।

গত সোমবার বাহরাইনে অবতরণ করে সংযোগ ফ্লাইটে তাঁদের কর্মস্থল সৌদি আরবে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সৌদি আরব আগেই বাহরাইনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

ওই ৬৮ যাত্রীর মধ্যে ১৫ জন নতুন ভিসায় ও ৫৩ জন দেশে ছুটি কাটিয়ে নিজ কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর শেখ মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘সোমবার কয়েকজন যাত্রীকে গালফ এয়ারে করে বাংলাদেশে পাঠানো হয়েছে। অন্যদের মঙ্গলবার রাতের ফ্লাইটে বাংলাদেশে পাঠানো হবে।’

বাহরাইনের স্থানীয় সময় সোমবার ভোর সোয়া পাঁচটার দিকে গালফ এয়ারের একটি ফ্লাইটে করে ট্রানজিট যাত্রী হিসেবে বাংলাদেশের এই নাগরিকেরা বাহরাইনে অবতরণ করেন। কিন্তু করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে বাহরাইনসহ ১৪টি দেশ থেকে সব ধরনের আকাশপথ, স্থলপথ ও নৌপথে যোগাযোগ স্থগিত করে সৌদি আরব। ফলে এই ৬৮ বাংলাদেশি বাহরাইন বিমানবন্দরে আটকা পড়েন।

লেবার কাউন্সেলর শেখ মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘খবর আসা মাত্র আমরা এয়ারপোর্টে যোগাযোগ করে আটকে পড়া যাত্রীদের খাবারদাবারের ব্যবস্থা করি। গালফ এয়ার লাইনসের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করি।’

রিয়াদে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসীহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেহেতু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের থেকে সৌদি আরবের ফ্লাইট বন্ধ, সেহেতু সৌদি আরবে কেউ ফেরত আসতে চাইলে সরাসরি ঢাকা থেকে সৌদি আরব এলে কোনো ধরনের সমস্যা হবে না।