মহামারী করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরি বৈঠক শেষে উপাচার্য মো. আখতারুজ্জামান এ ঘোষণা দেন।
এ সময় তিনি জানান, আগামী ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়াও, সোমবার (১৬ মার্চ) দুপুরে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণার কথা জানান। এ বিষয়ে আজ বিকেলে আদেশ জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

