দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি, মারা গেছেন ৬ জনই। তবে দেশে নতুন করে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন দু’জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।
এর আগে গতকাল বুধবার আইইডিসিআর জানায়, দেশে করোনাভাইরাসে ৬ জন মারা গেছেন, ২৬ জন সুস্থ হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন ২২ জন।
করোনায় যুক্তরাষ্ট্রে আরও ১২ বাংলাদেশির মৃত্যু, মারা গেলেন ৫০ জন
এদিকে বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ হাজার ২৭১ জন। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ৯ লাখ ৩৬ হাজার ৯৫৮ জনের শরীরে।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৬৬৫ জন। বর্তমানে চিকিৎসাধীন ৬ লাখ ৯৪ হাজার ০২৯ জন। এদের মধ্যে ৬ লাখ ৫৯ হাজার ২৫৭ জনের অবস্থা স্থিতিশীল এবং ৩৫ হাজার ৭৭২ জনের অবস্থা গুরুতর।
করোনার আরও :
নতুন দুই উপসর্গে চেনা যাবে করোনা

